কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর হবে আলাদা সিটি: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৬:১৯:৫৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর হবে উন্নয়নের দিকে আলাদা একটি সিটি। মানুষ বিদেশে যায় ঘুরতে, আগামী কয়েক বছর পরে বিদেশ থেকে এই অঞ্চলে ঘুরতে আসবে পর্যটকরা। রোববার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ে একথা বলেন সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি নেতাকর্মীদের বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর খনিজ সম্পদে ভরপুর, পর্যটন এলাকা বাদে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান পাথর কোয়ারি খুলে দিতে আমরা কাজ করবো। সরকারের সদিচ্ছা ছাড়া পাথর কোয়ারি খোলে দেওয়া সম্ভব নয়। তাই আমরা সরকার গঠন করে পাথর কোয়ারি খোলে দিব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলাদলের সাথে মতবিনিময় করেন বিএনপির এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খন্দকারের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মনাফ। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সহসভাপতি নজির আহমদ, আব্দুল কাইয়ুম, নরুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সহসাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, সাবেক যুগ্ম সাধারণ জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সদস্যসচিব গিয়াস উদ্দিন, মহিলাদলের সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদক রাহেলা বেগম, শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, ছাত্রদলের সদস্যসচিব ইকবাল হোসেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আলম ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রমজান আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক কয়েস আহমদ প্রমুখ।





