কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৬:২৬:১১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলা অটো টেম্পু বেবি সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩৫৯ কুলাউড়া উপজেলা শাখার দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে রাতে নির্বাচন উপপরিষদের সদস্যসচিব আতিকুর রহমান আখই এর সঞ্চালনায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বদরুজ্জামান সজল।
নির্বাচনে সভাপতি পদে আলী হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক পদে আলমাছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে রাহিম আহমদ মান্না বিজয়ী হন। অন্যান্য পদে সহ-সভাপতি মুহিবুর রহমান সোয়াবুর, সহ-সম্পাদক সালাউদ্দিন আহমদ, সহ সাংগঠনিক সফিকুর রহমান জাহাঙ্গীর, অর্থ ছালেক আহমদ, দপ্তর মিন্টু দাস, প্রচার রাসেল আহমেদ, লাইন সম্পাদক জামির হোসেন জামাল এবং সদস্য পদে মাসুদ হাসান, কামাল ভান্ডারী ও বেলাল মিয়া বিজয়ী হন।





