জকিগঞ্জে শিক্ষক নেতা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৭:০৬:০৯ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম সুহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৩ টায় জকিগঞ্জ প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট জকিগঞ্জ উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।ফোরামের আহবায়ক ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলা সভাপতি মোঃ কুতুব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি জ্যোতিষ মজুমদার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: মনোয়ার হোসেন, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: আহমদ হোসেন, তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার জামিল আহমদ, জকিগঞ্জ কেজি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমদ, চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো: মহি উদ্দিন, প্রভাষক মো: হাসানুর রশিদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো: মহিবুল্লাহ আজাদ প্রমুখ।





