চেতনা যুব পরিষদের অভিষেক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৭:২৯:৩৩ অপরাহ্ন

চেতনা যুব পরিষদ সিলেটের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ উম্মুল কুরা একাডেমিতে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক (উপসচিব) জুলিয়া জেসমিন মিলি।
চেতনা যুব পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আহমদুল হক উমামা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রিডম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. রইস উদ্দিন, এম সাইফুর রহমান কলেজের প্রভাষক উজ্জ্বল চৌধুরী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেটের সভাপতি আবুল খায়ের। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চেতনা যুব পরিষদ এর সহসভাপতি লেখক কবি আব্দুস সুবহান আজাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবা সম্পাদক হাকিম আফরোজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান, হাফিজ জিয়াউর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আমিন উদ্দিন, হাফিজ ইমাদ উদ্দিন, রুমানা চৌধুরী, ফারিহা চৌধুরী, সৈয়দা সাবিনা ফেরদৌস, মোয়াজ, আরিব, আফ রাহিম, সাইফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াসিন আরাফাত। অভিষেক অনুষ্ঠান শেষে অতিথি ও নেতৃবৃন্দ উম্মুল কুরা একাডেমি ক্যাম্পারস বৃক্ষরোপন করেন। এছাড়া চেতনা যুব পরিষদের অভিষেক উপলক্ষে গোয়াইনঘাট থানার জামেয়া মুশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণসহ আশেপাশে এলাকা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০০ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। বিজ্ঞপ্তি





