এইচএসসিতে আপাতত নির্বাচনী পরীক্ষা হচ্ছে না
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:১৭:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আপাতত নির্বাচনী পরীক্ষা হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষার পরিবর্তে প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সকল শিক্ষা বোর্ডকে এই নির্দেশনা পৌছে দেওয়া হয়েছে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষযটি জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী পরীক্ষার তারিখ পরে আলাদা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।





