কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : এম এ মালিক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৪১:১০ অপরাহ্ন

সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই- ধানের শীষের বিজয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি।
রোববার সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।এম এ মালিক বলেন, ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক হই, তাহলে কোনো শক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না। মতপার্থক্যের উর্ধে উঠে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে একসাথে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গিরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম হক আদনান।
মতবিনিময় সভায় সভাপতি ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী ও পরিচালনায় ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি সুফিয়া জমির ডেইজিসহ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি




