আরাব এর প্রেসিডেন্ট মির শাহ আলম
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৪২:২৭ অপরাহ্ন

বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (আরাব) এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম। শনিবার ঢাকার একটি অভিজাত হোটেল এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
ড. মির শাহ আলম বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক, বিশ্ববিদ্যালয় পিএলসি সভাপতি (১৯৯৮-২০২৫), সার্ক সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা। অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন (ভিপি) সৈয়দ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি অমিত কুমার চৌধুরী। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান তুহিন, অর্গানাইজেশন সেক্রেটারি সিদ্দিকুর রহমান, ট্রেজারার আনিক খান, মেম্বারবৃন্দ হায়েত মাহমুদ, সাকিব আহমেদ, তাসলিম শানওয়ার, আসিফুর রহমান ও সাফায়েত হোসেন। বিজ্ঞপ্তি





