শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হারুনুর রশিদ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:০৯:১৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশিদ।
রোববার রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় হারুনুর রশিদ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর। শ্রীমঙ্গলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনে আমরা ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট পাওয়ার বিষয়ে আশাবাদী।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সম্ভাব্য প্রার্থী অপু রায়হান, জেলা সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুস সাত্তার এবং শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন।





