কুলাউড়ায় জামায়াতের এমপি প্রার্থী শাহেদ আলীর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:১৬:১৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী রোববার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সকালে কুলাউড়া সরকারি নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যার পর আহমদাবাদ জামেয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে দ্বীনি শিক্ষার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। রাতে শহরের সর্ববৃহৎ মিলি প্লাজা মার্কেটে গণসংযোগকালে ব্যবসায়ীরা তাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন। পরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
গণসংযোগে তার সাথে ছিলেন, উপজেলা জামায়াতের আমীর সহ: অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমীর মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব, সেক্রেটারী মনসুর আহমদ তালুকদার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তিহান তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।





