মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:২৫:১৩ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করুন। দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর ১০ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আপ্তাব আহমদ এর সভাপতিত্বে ও সদস্য আবুল কামাল আজাদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ১০নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড সভাপতি শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান ভূদুড়ী, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রব, মহানগর কৃষকদলের সহ সভাপতি একরাম হোসেন মারুফ, বদরুল আলম, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, যুগ্ম সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ, শাহ আলম আলী, শফিকুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দাবির আহমদ, সহ দপ্তর সম্পাদক নাহিদ তালুকদার, সহ প্রচার সম্পাদক বুলবুল আহমদ, সদস্য আলী হোসেন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহীন আহমদ, মহানগর ছাত্রদলের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ ও যুবদল নেতা রাফি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





