৬ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৭:১৩:৪৭ অপরাহ্ন

৩ নং খাদিমনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ৬ নং ওয়ার্ড যুবদলের নির্বাচনকালীন কমিটি গঠনের লক্ষে রোববার কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহসভাপতি ও ৩ নং খাদিমনগর ইউনিয়ন যুবদলের দায়িত্বপ্রাপ্ত নজরুল ইসলাম।
সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহসভাপতি মহব্বত আলী।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাজু আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ, আজির উদ্দিন, সিলেট জেলা জিসাসের আহবায়ক কুদ্দুছ আহমদ সুমন, সদর উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান জিলু, বিলাল আহমদ বেলাল, সাইফুল ইসলাম, তুহিন আহমদ রানা, রিপন আহমদ, আলমগীর আহমদ, সাদ আহমদ, আলাউদ্দিন, আনছার আলী, বারিক উদ্দিন, কুতুবউদ্দিন, রাজন আহমদ রাজু, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জায়েদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





