ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির হিফজুল কুরআন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৭:১৫:০৯ অপরাহ্ন

কানাইঘাটের ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির আয়োজনে ৬ষ্ঠতম হিফজুল কুরআন প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ঝিংগাবাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী মাশকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ আল মনসুর চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী হাফিজ জয়নুল আবেদীন চৌধুরী,সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, ফজলুল বাসিত বেলাল, কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী, ইয়াহইয়া আহমদ চৌধুরী, শাহজাহান সোলাইমান চৌধুরী মারুফ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সজীব, সিনিয়র সদস্য রেজওয়ান আহমদ চৌধুরী, আহমদ আদিল চৌধুরী প্রমুখ।
এ সময় সূধিজনরা বলেন, কুরআনের পাখি হাফিজগণ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো সহযোগিতা ও প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি





