ছবি আছে জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:৩৬:৫৫ অপরাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ এম আর টাওয়ারের সমিতির বার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর। সমিতির সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সহ সম্পাদক ইসরাত জাহান নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি মো. সফিকুল ইসলাম এডভোকেট, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট।
বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, সমিতির সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সমিতির সাবেক সহ সভাপতি আব্দুল আলীম পাঠান এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, সুব্রত কুমার রায় এডভোকেট, বাহার উদ্দিন, ইফতিয়াক হোসেন মঞ্জু, সাবানা ইসলাম এডভোকেট, নির্বাচন কমিশনার সদরুল হাসান চৌধুরী, সমিতির সদস্য কামাল আহমদ প্রমুখ।
এছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, গীতা পাঠ করেন বাবলু চন্দ্র ভৌমিক এডভোকেট। এর আগে বেলুন উড়িয়ে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





