জাতীয় নির্বাহী পরিষদের সাথে বেকা সিলেট ইউনিটের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:৩৮:২৭ অপরাহ্ন

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেকা সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির সপ্তম মাসিক সভা শনিবার রাতে নগরীর তাঁতীপাড়স্থ দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্টিত হয়।
এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে গত ২৭ সেপ্টেম্বর তারিখের অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ সম্পাদক বিভাস রায় উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে প্রস্তাব গৃহিত হয়।
পরে জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি এ.বি.এম শফিকুল হক। বিশেষ অতিথির বক্তবো রাখেন সচিব (সাংগঠনিক), বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সচিব (দপ্তর) মোঃ সাইফুল আলম, সদস্য এডভোকেট তোতা মিয়া, মোঃ হোসেন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন বেকা সিলেট ইউনিটের সাবেক সভাপতি ও উপদেষ্টা ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, উপদেষ্টা, ৭ ময়ানামতি ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন কমান্ডার মেজর ড. তোফায়েল আহমেদ, উপদেষ্টা এমসি কলেজের সহযোগী অধ্যাপক ২/ লেঃ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেষ্টা দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক, বিএনসিসি’র প্লাটুন কমান্ডার মোঃ মজির উদ্দিন, প্রবীণ সদস্য এম.এ মতিন, সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী, নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, নির্বাহী সদস্য ও সাবেক প্রচার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, প্রচার সম্পাদক মোঃ মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ এহিয়া, সাবেক মহিলা সম্পাদিকা জয়শ্রী দেব জয়া, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি





