বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:০০:৪৫ অপরাহ্ন

বিদেশে বসে দেশ-বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও জড়িতদের দেশে এনে শাস্তির দাবীতে সিলেটের কোম্পানীগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদল।
গত রোববার (৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের প্রধান সড়কে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে- ছাত্রলীগ নেতা-কর্মীরা বিদেশে বসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে অপপ্রচার, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে কটুক্তির প্রতিবাদ জানানো হয়। জড়িতদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।
উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক কমিটির সদস্য মোঃ আরাফাত চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রায়হান আহমেদ রাশেদেরর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক কমিটির সদস্য তানভীর আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার সাব্বির, আরিফুল ইসলাম আবিদ, আলেক মাহমুদ, আব্দুল বাছিত, মেহেদি হাসান, নুহাস রহমান, আব্দুল্লাহ আসলাম ফুয়াদ, পারভেজ আহমেদ, আদিয়ান আশরাফ, আকরাম হুসেন, নাঈম শেখ ও রবিউল হাসনাত রাজন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামীলীগের নিঝুম মজুমদার, শরিফ আলম, রাফি বিন কামাল, আশরাফুল হাসান তপু, সুশান্ত দাস গুপ্ত, হাবিবুর রহমান ও জাকির হুসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য, অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে নানাপ্রকার কটুক্তি করে যাচ্ছেন। এসব ব্যক্তি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তারা বিদেশে বসে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা। বিজ্ঞপ্তি





