দক্ষিণ সুরমায় বিপুল গাঁজাসহ তরুণী আটক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:৪৮:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক তরুণীকে আটক করেছে র্যাব-৯। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩ টার দিকে দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম রিয়া আক্তার (২০)। সে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার নানু মিয়ার মেয়ে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়া সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহীদুল ইসলাম সোহাগ। মাদকসহ আটককৃত তরুণীকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব খবর পায় যে- ঐ তরুণী মাদক নিয়ে হবিগঞ্জ সদর এলাকা থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসযোগে সিলেটের উদ্দেশ্যে আসছিলেন। র্যাব-৯ লালাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী পালানোর চেষ্টা করেন। তাকে আটক করে তল্লাশি চালিয়ে একটি কফি রঙের ট্রলি ব্যাগের ভেতর স্কচটেপ মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা পাওয়া যায়।





