নগরে যেসব এলাকায় মঙ্গলবার থাকবেনা বিদ্যুৎ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:৫৮:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ লাইন সংস্কার ও গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক সোমবার (১০ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা; মুক্তিরচক ফিডারের আওতাধিন মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা; স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধিস উপশহর ই-ব্লক, মেইন রোড, ব্লক-ডি, রোজভিউ পয়েন্ট ও পার্শ্ববর্তী এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধিন রোজভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয় পাশ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রকৌশলী রাজ্জাক জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তিনি সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন।





