পুসাবের মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৭:২০:০৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি:
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পুসাব মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ফতেপুর মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুসাব।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৬ নভেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। স্কুল ও মাদরাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি পুসাবের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিংকে অনলাইনেও আবেদন করা যাবে।
শুধুমাত্র বিশ্বম্ভরপুর উপজেলার স্থায়ী বাসিন্দারাই এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে ফরম পাওয়া যাবে। বিস্তারিত জানতে পুসাবের সভাপতি মানিক চৌধুরী (০১৭৬৫৫৯৭৬১৫) এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের (০১৯৮৪৮২১৭১৬) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ জুলাই প্রতিষ্ঠিত পুসাব শুরু থেকেই বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আসছে।





