ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৬:১৯:০০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আলাউর রহমান আওলাদ আলী (৭০) নামের এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাদীপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের বেগমপুর বাজার নামক স্থানে ঘটনাটি ঘটেছে এবং সেখান থেকে আহতকে সিলেট হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।




