লিডিং ইউনিভার্সিটিতে ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৭:২৮:২৪ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগ ও লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এলইউ ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন-২০২৫’। প্রতিযোগিতায় ‘বোনা ফাইডি’, ‘অবজেকশন ওভার রুল্ড’, ‘আকাশিক রেকর্ডস’, ‘দ্যা ভার্ডিক্ট’, ‘বেয়ন্ড এ রিজোনেবল ফ্লেক্স’, ‘লেক্স ইনভিক্টা’, ‘হ্যাপিলি এভার আফটার’, ‘মুটিভ্যাশন’ শিরোনামে মোট ৮ টি মুটিং টিম অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা তাদের আইনগত জ্ঞান, যুক্তি ও আদালত উপস্থাপনার দক্ষতা প্রদর্শন করেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিয়ন্ড এ রিজনেবল ফ্লেক্স টিম এবং রানার আপ হয় লেক্স ইনভিক্টা টিম। এছাড়া, বেস্ট ওরালিস্ট নির্বাচিত হন সামস আবিরউজ্জামান সিয়াম, বেস্ট মেমোরিয়াল পদক অর্জন করে টিম আকাশিক রেকর্ডস এবং বেস্ট ইমার্জিং অ্যাওয়ার্ড অর্জন করেন বিপ্রজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক কল্যাণী চৌধুরী।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, প্রভাষক ও মুট কোর্ট সোসাইটির মেন্টর খন্দকার শরিফুল ইসলাম, প্রভাষক মো: মমিন হোসাইন, প্রভাষক মো. মারাজ মিয়া, প্রভাষক মো. রাজীব হোসেনসহ আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও মুট কোর্ট সোসাইটির সাবেক সভাপতি নওশীন তাসনুভা আমীন, এবং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ ভট্টাচার্য্য।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এডজুডিকেটর হিসেবে দায়িত্ব পালন করেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কলি এবং সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: শরীফুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ জামান ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির উপদেষ্টা এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য পর্ব শেষে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন পদক ও রানার্স আপ পদকসহ সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও আইন বিভাগের শিক্ষকবৃন্দ।
লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির কো-রিসার্চ উইং এর কো-অর্ডিনেটর নাদিয়া রহমান মীম এর সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রতিযোগিতা আয়োজক কমিটির কনভেনর ও মুট কোর্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস রাকিবা। বিজ্ঞপ্তি





