সিলেট আই হসপিটালে চক্ষু সেবা বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৭:২৪:৩৭ অপরাহ্ন
সিলেট আই হসপিটাল এন্ড লেজার সেন্টারের সেমিনার কক্ষে মঙ্গলবার ইউনিডো ফার্মাসিউটিক্যালের আয়োজনে চক্ষু সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ও সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ মারুফ আলী। তিনি বলেন চোখের চিকিৎসা এখন আর বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সিলেট আই হসপিটাল এন্ড লেজার সেন্টার যে সাশ্রয়ী ব্যয়ে উচ্চমানের সেবা প্রদান করছে-তা সিলেটের মানুষের জন্য বড় আশীর্বাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য রাখেন ডা. নিজাম জামিল হুসেন, ডা. খাদিজা মাহমুদা, ডা. নিলুফার জাহান, লে. কর্নেল ডা. এম. এইচ. রায়হান ও আনন্দ মোহন গোপ প্রমুখ।
হাসপাতালের ম্যানেজার সৈয়দ মুঈদ আলী বলেন, মানুষের চোখের আলোই জীবনের পথপ্রদর্শক। সিলেটবাসী যেন সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের চক্ষু সেবা পায়, এ লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বিজ্ঞপ্তি





