সিলেটে বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৮:৫২:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর সংলগ্ন মুরাদপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শাহপরান থানাধিন মুরাদপুর পয়েন্টের ওয়ালটন শো-রুম সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৬০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
আটককৃতরা হলেন- গাজীপুরের জয়দেবপুর এলাকার মহিবুল্লাহর ছেলে মো. জিসান আল ইমরান (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার তাজির উদ্দিনের ছেলে মো. আব্দুল হানিফ (২৪)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে ও আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





