সিলেটে প্রবাসী সম্মাননার জন্য আবেদন আহ্বান
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৭:১২:৫১ অপরাহ্ন
‘১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। দিবস দু’টি উদ্যাপনের অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রদান করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সিলেট জেলার প্রবাসী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
যেসব ক্যাটাগরিতে আবেদন করা যাবে: প্রবাসী সম্মাননা ২০২৫ এর জন্য ৬ টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। ক্যাটাগরিগুলো হচ্ছে, সফল পেশাজীবি, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।
আবেদনের পদ্ধতি: গুগল ফর্ম পূরণের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে উপরের ছয়টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। https://tinyurl.com/4f2mnh8t ওয়েব এড্রেসে ভিজিট করে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া কেউ ইমেইলের মাধ্যমে আবেদন করতে চাইলে adceduictsylhet@mopa.gov.bd তে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ইমেইল করতে হবে। আবেদনে অবশ্যই প্রার্থীর প্রবাসে বর্তমান ঠিকানা, সিলেটে স্থায়ী ঠিকানা এবং হোয়াটস অ্যাপ এ যোগাযোগের নাম্বার উল্লেখ করতে হবে। উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। এ তারিখের পর আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। খবর পিআইডির।





