বিয়ানীবাজারে জাসাস ও শ্রমিকদলের সঙ্গে এড. এমরানে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৩:৩০ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ধানের শীষের বার্তা নিয়ে যেদিকেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ইতোমধ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। ধানের শীষের প্রার্থীদের পক্ষে সবাই মাঠে নেমে কাজ করছেন। তিনি বলেন, বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল। এ দলে সময়ে সময়ে অনেক নেতা তৈরি হয়েছেন। একেক আসনে একাধিক প্রার্থী, সবাই যোগ্য। তবে দল যেখানে যাকে বাছাই করেছে সেখানে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এটি সবাই মেনে নিয়েছেন এবং দলের নেতাকর্মী সবাই ধানের শীষের পক্ষে কাজ করছেন।
বুধবার বিকালে বিয়ানবীবাজারে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখা এবং শ্রমিকদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
বিয়ানীবাজার পৌর শহরের একটি কনফারেন্স হলে আয়োজিত জাসাস’র মতিবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন ও উপজেলা জাসাসের সদস্যসচিব এম এ হালিম রানা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল ও শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, তরুণদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন, পৌর জাসাসের সিনিয়রসহ সভাপতি এমরান আহমদ, জেলা জাসাসের সদস্যসচিব রায়হান এইচ খান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আহমদ রানু, উপজেলা জাসাসের যুগ্ম-আহবায়ক জাফর আহমদ, পৌর জাসাসের সাধারণ সম্পাদক মনসুর হাজ্জাজ, মুড়িয়া ইউনিয়ন জাসাসের সভাপতি কবির আহমদ, আলীনগর ইউনিয় জাসাসের সভাপতি জুবের আহমদ, রতন তাপাদার, রমুনুজ্জামান, আব্দুল হাসিব, তারেক আহমদ প্রমুখ।
অপরদিকে, বিয়ানবীবাজার উপজেলা ও পৌর শ্রমিক দলের মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ। বিজ্ঞপ্তি





