টাংগুয়ার জীববৈচিত্র্য রক্ষায় মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৪:১২ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সম্মেলনকক্ষে টাংগুয়ার হাওরের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে বক্তারা বলেন, নিজ নিজ অবস্থান থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাংগুয়ার হাওর রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এগিয়ে আসলে কোনো সমস্যাই সমস্যাই হবে না।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, ওসি দেলোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, টাংগুয়ার হাওর ইসিএ ব্যবস্থাপনা সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি গোলাম নুর প্রমুখ।





