আম্বরখানায় জমিয়ত প্রার্থী আব্দুল মালিকের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৫:৩৪ অপরাহ্ন

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন বিমানবন্দর থানা শাখার উদ্যোগে সিলেট-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছের প্রার্থী জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সমর্থনে মঙ্গলবার বাদ আসর সিলেট নগরীর আম্বরখানা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, সহ সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক এম ফয়ছল আহমদ, বিমানবন্দর থানা যুব জমিয়তের সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, সহ সভাপতি মুফতী মারুফ হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা খলিলুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসাইন, জমিয়ত নেতা সাআদ আহমদ রব্বানী, ছাত্রনেতা এম জিয়াউর রহমান প্রমুখ।
গণসংযোগে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, আমি মনোনয়ন নিয়ে জনগণের কাছে এসেছি। আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি যেন অহংকার, অহমিকামুক্ত থেকে সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসা চাই। আপনাদের সবার কাছে খেজুর গাছ মার্কায় ভোট চাই। বিজ্ঞপ্তি





