টাংগুয়া থেকে ৫ লাখ টাকার মশারি জাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৭:৫৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও মশারি জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকার বেশি।মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তুনু এই অভিযান পরিচালনা করেন।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের মৎস্য ও জীব বৈচিত্র্য রক্ষায় হাওরটির বিভিন্ন অংশে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও মশারি জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের পূর্বেই তারা পালিয়ে যায়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তুনু জানান, অভিযানকালে কোন আসামি ধৃত না হলেও বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও মশারি ইত্যাদি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।





