শাবির সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৯:০৯:৩৮ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও (৬) ধারানুসারে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও (৬) ধারানুসারে যোগদানের তারিখ থেকে ২ বছর এ পদে বহাল থাকবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।




