বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতারকৃত শহিদ কারাগারে
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৯:১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আসামী শহিদ আহমদকে কারাগারে পাঠানো করা হয়েছে। গতকাল বুধবার তাকে মহানগর আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর সুরমা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি শহিদ আহমদ মোগলাবাজার থানার মোহাম্মদপুর ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল গফুর চেয়ারম্যানের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকার আফতাব আলীর ছেলে সাইদুল ইসলাম লিটন বাদী হয়ে ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ তৎসহ ধারা ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ ধারায় সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর- ৪০৮/২০২৫ ইংরেজি। ওই মামলায় শহিদ ৭১ নাম্বার আসামী ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আজ বুধবার দুপুরে শহিদ আহমদকে আদালতে সৌপর্দ করা হয়। পরে বিচারক জামিন নামঞ্জুর করে কারগারে পাঠান।





