বড়লেখায় আ.লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৬:১৪:০০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. রওশন আলীকে বুধবার রাতে বাড্ডাবাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি দশঘরি গ্রামের মৃত হাছির আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বড়লেখা থানার জিআর-২০/২৫ মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামি আওয়ামী লীগ নেতা মো. রওশন আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।





