রাজনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৬:১৬:৩৩ অপরাহ্ন

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে আওয়ামীলীগের অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলার সাইফুর রহমান অডিটরিয়াম সংলগ্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা জামায়াতের কার্যালয় হতে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন এর সভাপতিত্বে এবং সেক্রেটারী মিছবাহ উল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর সদর ইউনিয়ন জামায়াতের আমীর দেলওয়ার হোসাইন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, জুলাইযোদ্ধা মাহমুদুল হাসান সজীব, ছাত্রশিবির উপজেলা সভাপতি হাফিজ হাসান আহমদ।
উপস্থিত ছিলেন উপজেলা উলামা বিভাগের সভাপতি হাফিজ আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন সেক্রেটারী মিছবাউজ্জামান খান, মুন্সিবাজার ইউনিয়ন সেক্রেটারী ফুজায়েল আহমদ তালুকদার, ছাত্রনেতা জুবায়েল আহমদ ও আব্দুল্লাহ আল আপন প্রমুখ।





