নির্বাচিত হলে কোম্পানীগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৭:০৬:৫৪ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশনায়ক তারেক রহমান আমার উপর বিশ্বাস রেখে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন। কোম্পানীগঞ্জকে একটি মাস্টার প্লান করে দেশের জন্য একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এখানে বেশি করে শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কবির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট কামাল হোসেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি কাউছার আহমদ, কেম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. বাদশা মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ শ্রমিকদলের সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমেদ চমন, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈনুল ইসলাম অপু চৌধুরী, শ্রমিকদলের সিনিয়র সদস্য আব্দুল লতিফ খান। বিজ্ঞপ্তি





