কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শকুর পথসভা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৭:০১:৪৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: দীর্ঘ ৩০ বছর ধরে জনগণের সেবা করে যাচ্ছেন উল্লেখ করে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু বলেছেন, আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের সমস্যা দ্রুত সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।
বৃহস্পতিবার বিকেলে কুলাউড়ায় তার আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মতো তিনি কুলাউড়ায় আসলে ডাকবাংলো মাঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমান দীর্ঘ ১৬-১৭ বছর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তিনি জানেন কে মাঠে কাজ করেছেন। সেই বিশ্বাস, ত্যাগ ও কর্মের মূল্যায়ন হিসেবেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোনো তদবির বা সম্পর্ক নয়- কাজের স্বীকৃতিতেই মনোনয়ন পেয়েছি।





