লাক্কাতুরায় ২০২ লিটার মদসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৯:০৪:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর লাক্কাতুরা থেকে বিপুল চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন লাক্কাতুরা চা বাগান সংলগ্ন মালনীছড়া চা বাগানের চিতলমাটি এলাকায় জনৈক রুবেল মোল্লার ঘরের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— এয়ারপোর্ট লাক্কাতুরা চা বাগান (রাজার বাড়ি) এলাকার সুবল দাসের ছেলে রবি দাস (৩২), একই এলাকার ইরেশ দাসের ছেলে খোকন দাস (৪০), তারাপুর চা বাগান (বাদাম উড়া) এলাকার মৃত শিবচরন রাজগড়ের ছেলে সাজন রাজগড় (২৩), বাবুলাল মোদির ছেলে নয়ন মোদি (৩৫) এবং জালালাবাদ থানাধীন গোয়াবাড়ী (খড়ের পাড়া রোড) এলাকার জহিরুল ইসলামের ছেলে আ. রউফ (২৩)।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





