আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৬:৪৯:০০ অপরাহ্ন

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতা, ঘোষিত লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, যুব বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খান, ছাত্রবিষয়ক সম্পাদক সুদীপ জ্যোতি এষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মিজান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ লাকি, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সাব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদক আমলগীর হোসেন, বিমানবন্দর থানার আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর বিএনপির সদস্য রাজন মিয়া, ৩১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি তাহির আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন লস্কর, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আনিক প্রমুখ। বিজ্ঞপ্তি





