লিডিং ইউনিভার্সিটি পরিবারের সদস্যদের সবজি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৭:৫৩:৩২ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটি পরিবারে পুষ্টির যোগানে সবজি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের বাংলোর পাশের নিজস্ব জমিতে উৎপাদিত লাউ, লাল শাক, সরিষার শাখসহ বিভিন্ন ধরনের শাকসবজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বিতরণ করেন তিনি।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাগীব আলী বলেন, পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে সবজি চাষ গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতে অবদান এবং সবজি চাষ খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস করে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
সবজি বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





