ধানের শীষ উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৭:৫৪:৫১ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি, দু:শাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। আমাদেরকে মনে রাখতে হবে ধানের শীষ কোন ব্যক্তি বিশেষের প্রতীক নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এটি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক, এটি বিএনপির প্রতীক, এটি উন্নয়নের প্রতীক, এটি অগ্রগতির প্রতীক, এটি সমৃদ্ধির প্রতীক।
শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার রনিখাই ইউনিয়নের মায়ার বাজারে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মন্নান, সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সম্পাদক এড. ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, আনোয়ার হোসেন রবি, সাধারণ সম্পাদক রমজান আলী, যুবদল নেতা মুস্তাকিম আহমদ ফরহাদ ও ছাত্রদল নেতা আল আমিন সারওয়ার প্রমূখ। বিজ্ঞপ্তি





