ওসমানী মেডিকেলে ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৮:০৩:৪৬ অপরাহ্ন

‘সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও উদযাপিত হলো জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস।বৃহস্পতিবার সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির এবং সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন।এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শাহ ইমরান, অধ্যাপক ডা. ধ্রুব দাস, সহযোগী অধ্যাপক ডা. এ এস এম মাইনুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. চৌধুরী জাবের হোসেন তানিম।
পরে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষক, ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম। বিজ্ঞপ্তি





