জকিগঞ্জে ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৫:৫৮:৩৯ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন অফিস প্রাঙ্গনে শনিবার সকাল ১০ টায় শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ ও ব্যাগ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩য় থেকে ৮ম শ্রেণির ৩০০ জনেরও বেশি শিক্ষার্থীর মাঝে নগদ দেড় লক্ষ টাকা এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ছদিওল হোসেইনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রাশীদ (চাকসু মামুন) এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহবায়ক আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সচিব ডা. সাদিক আহমদ তাপাদার স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মামুনুর রাশীদ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া আরো বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন খান, সাংবাদিক এখলাছুর রহমান, সাংবাদিক রিপন আহমেদ ও প্রফেসর আজাদ উদ্দিন প্রমুখ।





