সাংবাদিক সিরাজ এপেক্সের জেলা-৪ গভর্ণর
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৬:০৮:৩২ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি এপে. সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের ২০২৬ বর্ষের জেলা-৪ এর গভর্ণর নির্বাচিত হয়েছেন। তিনি এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতীত সভাপতি।
শুক্রবার সিলেটের এক অভিজাত হোটেলে চলতি বছরের জেলা গভর্ণর এপে. এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. মনিরুল ইসলাম, সহ সভাপতি এপে. ইঞ্জিনিয়ার বেলাল হোসাইন, আইপিএনপি এপে. এনামুল হক মিলন, পিএনপি ও লাইফ গভর্ণর এপেঃ. এডভোকেট মোঃ আব্দুল খালিক, পিএনপি এপে. সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, লাইফ গভর্ণর এপে. এডভোকেট সমিউল আলম, লাইফ গভর্ণর এপে. আক্তার হোসেন খান, লাইফ মেম্বার এপে. আব্দুল হান্নান, এপে. উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, এপে. এ এফ এম ফৌজি চৌধুরীসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।





