খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৬:১৫:১৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলভী লোকমান আহমদের নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ সভা বৃহস্পতিবার রাতে পৌরশহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা কাওছার আহমদ, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ স্বপন, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ প্রমুখ।





