জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৬:১৮:০০ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১টায় শেষ হয়। এতে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির ৭২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলার সভাপতি এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, কেন্দ্র সচিব ও জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফছা হাবিবা, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, আলফালাহ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন, গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, জুড়ী শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক খোরশেদা বেগম প্রমুখ।
বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম জানান, জুড়ী উপজেলা থেকে এবার মোট ৭২১জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।





