জহুর চান বিবি মহিলা কলেজে ইন হাউজ ট্রেনিং
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৭:২৮:২৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে শনিবার জহুর চান বিবি মহিলা কলেজে ইন হাউজ ট্রেনিং সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন।
শিখন শেখানো পদ্ধতির কলাকৌশল বিষয়ে প্রভাষক মো. শাহীন মিয়া, শ্রেণি ব্যবস্থাপনা, মনোযোগ ও প্রেষণা বিষয়ে প্রভাষক মো. রকিবুল ইসলাম, সৃজনশীল পদ্ধতি ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ট্রেনিং সেশন পরিচালনা করেন। ইন হাউজ ট্রেনিং শিক্ষকদের আত্মশক্তি, আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের জন্য শিখন শেখানো কাজে প্রস্তুত করতে অনুপ্রেরণা যোগাবে।




