কোম্পানীগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৭:৩০:৩৬ অপরাহ্ন

oplus_0
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি হাইস্কুল ও ৩টি মাদ্রাসার ১৬৩ জন ৭ম শ্রেণির শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছেন।
পরীক্ষায় কেন্দ্রসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাও. হাবিবুর রহমান ও হল সুপারের দায়িত্ব পালন করেন ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন
মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে ও স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রথম বছরেই আমরা এই বৃত্তির প্রবর্তন করেছি। পরবর্তী বছরে অন্যান্য ক্লাসেও এই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। তাছাড়া রমজানে কোরআন প্রতিযোগিতারও আয়োজন করা হবে। তিনি আরো জানান কয়েকমাস আগে একটি ওয়াজ মাহফিলের মাধ্যমে এই স্মৃতি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ভবিষ্যতে ইসলামিক ও সামাজিক কাজে এই স্মৃতি ফাউন্ডেশন সম্পৃক্ত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।





