খেলাফত মজলিস ৭নং ওয়ার্ড উত্তরের দাওয়াতি মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৭:৩৩:২৩ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড উত্তরের দাওয়াতি মাহফিল শুক্রবার বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে উত্তরের সভাপতি ক্বারী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুস জব্বার, মাওলানা মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও সিলেট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম ও মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড উত্তরের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান মিয়া, মোঃ মেরাজুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আলী হুসেন, মোঃ জিহাদ, মোঃ বেলাল, মাওলানা মিনহাজ আহমদ, মোঃ আজিজুল ও মো. আমান প্রমুখ।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের দাওয়াতি কার্যক্রম হেকমতের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করতে হবে। বিজ্ঞপ্তি





