কোম্পানীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:০৫:১৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলার ১৫টি কিন্ডারগার্টেনের ৩৮৫ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন আজাদ মিয়া ও হল সুপার ছিলেন আজাদুর রহমান আজাদ এবং সহ হল সুপার জগদীশ পুরকায়স্থ, নজরুল ইসলাম ও আব্দুল ওয়াহিদ।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান প্রমুখ।





