সিলেটে মেহমান রেষ্টুরেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:১৫:৫৩ অপরাহ্ন

সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের সিতারা ম্যানশনে মেহমান রেষ্টুরেন্ট’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দোয়া মাহফিলের মাধ্যমে এ রেস্টুরেন্ট’র যাত্রা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মেহমান রেষ্টুরেন্ট’র চেয়ারম্যান কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলী।
মেহমান রেষ্টুরেন্ট’র ম্যানেজিং পার্টনার সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেষ্টুরেন্ট’র পরিচালক দিলওয়ার হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. আহমদ জুনেদ ও জামাল উদ্দিন ও রেষ্টুরেন্ট’র সিইও উজ্জল হোসেন। বিজ্ঞপ্তি





