সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:৫২:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিক (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার (১৫ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
তিনি জানান, রফিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





