মাওলানা রফিকুল হক ওয়েলফেয়ার সোসাইটির মেধা অন্বেষণ প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৬:৫৯:৩০ অপরাহ্ন

কানাইঘাটে ‘মাওলানা রফিকুল হক ওয়েলফেয়ার সোসাইটি’-এর উদ্যোগে তৃতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার তিনটি কেন্দ্র রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়, গাছবাড়ী মডার্ণ একাডেমি এবং সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
উপজেলার ৫ম ও ৮ম শ্রেণির স্কুল ও মাদ্রাসা পর্যায়ের মোট ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বৃত্তি পরীক্ষা চলাকালে সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. জার উল্লাহ, ডিরেক্টর ম্যানেজমেন্ট মো. মাহবুবুল হক, ডিরেক্টর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মো. অলিউর রহমান, ডিরেক্টর এক্সিকিউটিভ মেম্বার মো. ফয়সাল আহমদ, মাহবুবুল আলম, জুবায়ের মাশুক, আব্দুল্লাহ আল-মামুনসহ কমিটির সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি





