দোয়ারায় নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৭:৫৭:৫৪ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পন্ন হয়েছে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক আয়োজিত ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ছাতক-দোয়ারা সর্ববৃহৎ এই মেধাবৃত্তি। বৃত্তি পরীক্ষায় ছাতক-দোয়ারা অঞ্চলের ৮০ টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নসকস মেধাবৃত্তি পরীক্ষা’ ২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নসকস সেক্রেটারি হোসাইন আহমদ এবং সদস্যসচিব মাস্টার আজিজুর রহমান অলির নেতৃত্বে আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টীম আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও সুধীজনদের অভ্যর্থনা জানান।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন নসকস উপদেষ্টা ডা. হারুন অর রশীদ, নসকস উপদেষ্টা দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক মাস্টার রফিজ আলী, উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান, সাবেক পরিচালক আব্দুর রাশিদ, উপদেষ্টা খলিলুর রহমান, আতাউর রহমান, সাবেক সভাপতি ও চাটিবহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ আলী, সিনিয়র সদস্য ও শ্যামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান কয়েছ, সাবেক সভাপতি ব্যাংকার আলাউর রাহমান আলাল, সাবেক সভাপতি রফিকুর রহমান, সাবেক সভাপতি ও সারপিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ, সিনিয়র সদস্য ও শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সাবেক সভাপতি আবিদ রনি, নসকস সদস্য ও ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল আলিম, আবু সালেহ মোহাম্মদ বোরহান ও সোহেল মিয়া, নসকস সদস্য মুহিব রহমান, রাগীব রাবেয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসাইন প্রমুখ।





